লেটেস্ট নিউজ

বাংলাদেশে বিপুল ভোটে জয়ী বিএনপি, নতুন সরকার গঠনের পথে খালেদা জিয়ার দল

আওয়ামী লীগবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২১৩টি আসনের বেসরকারি ফলে বিএনপি জোট ১৯৩টিতে জয়লাভ করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী জোট পেয়েছে মাত্র ৬৫টি আসন। শুক্রবার সকালে ঘোষিত এই ফলাফলের ভিত্তিতে বিএনপির নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে চলেছে।

নির্বাচনে ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়, যেখানে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেরপুর-৩ আসনের ভোট স্থগিত থাকায় ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটারের এই রায় বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। দ্রুতই আনুষ্ঠানিক ফল প্রকাশের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *