বাংলাদেশে হিন্দু নিগ্রহের মাঝেই আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার! ম্যাচ ভেস্তে দেওয়ার চরম হুমকি ধর্মগুরুর – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে এবার আইপিএল বয়কটের ডাক দিলেন উজ্জয়িনীর ধর্মগুরু মহাবীর নাথ। কেকেআর তারকা মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে এই বিতর্ক তুঙ্গে উঠেছে। ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত হুঁশিয়ারি দিয়েছেন যে, বাংলাদেশিরা আইপিএল খেললে হিন্দুত্ববাদীরা মাঠে ঢুকে পিচ খুঁড়ে খেলা পণ্ড করে দেবে। তাঁর অভিযোগ, ওপারে মন্দির ভাঙচুর ও হিন্দু নিধন চললেও সংশ্লিষ্ট ক্রিকেটাররা নীরব ভূমিকা পালন করছেন।
নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুরকে দলে নিলেও এখন তাঁর নিরাপত্তা ও অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জেরে হিন্দুরা আক্রান্ত হওয়ায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশও। ধর্মগুরুর এই প্রকাশ্য হুমকির পর কেকেআর কর্তৃপক্ষ বা বিসিসিআই কোনো ব্যবস্থা নেয় কি না, এখন সেটাই দেখার। খেলা চলাকালীন স্টেডিয়ামের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে।

