লেটেস্ট নিউজ

বাংলাদেশ ইস্যু নিয়ে পোস্ট ডিলিট, ক্ষোভ উগরে দিলেন জেসন গিলেসপি – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে মন্তব্য করে বড়সড় বিপাকে পড়লেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের প্রাক্তন কোচ জেসন গিলেসপি। পরিস্থিতির চাপে পড়ে শেষমেশ নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে ফেলতে বাধ্য হলেন তিনি।

কী ঘটেছিল?

ভারত সফর নিয়ে নিরাপত্তাজনিত আপত্তির জেরে শেষপর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে বাংলাদেশ। তাদের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এই ঘটনায় আইসিসি-র (ICC) সমালোচনা করে গিলেসপি প্রশ্ন তুলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য ভেন্যু বদলানো সম্ভব হলে বাংলাদেশের জন্য কেন নয়?

তোপের মুখে গিলেসপি

এই পোস্টের পরেই নেটপাড়ায় তীব্র আক্রমণের মুখে পড়েন অজি তারকা। ক্রিকেটপ্রেমীদের একাংশের রোষানল থেকে বাঁচতে পোস্টটি সরিয়ে দেন তিনি। পরে ক্ষোভ প্রকাশ করে গিলেসপি জানান, “আমি শুধু একটা সাধারণ প্রশ্ন করেছিলাম, তাতেই এত নেতিবাচক প্রতিক্রিয়া! ইউজারদের এমন আচরণ দেখলে মনে হয় এই প্ল্যাটফর্মে থাকাটাই বৃথা।”

ক্রীড়া মহলের মতে, ক্রিকেটে ভারত-বাংলাদেশ সংঘাত এবং আইসিসি-র দ্বিমুখী নীতি নিয়ে গিলেসপির এমন মন্তব্যই আগুনের ঘি ঢেলেছে। তবে চাপের মুখে পোস্ট ডিলিট করলেও নেটিজেনদের ক্ষোভ যেন থামছেই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *