বাংলায় তৈরি হচ্ছে বাবরি মসজিদ! বিধায়ক হুমায়ুনের বিস্ফোরক চালে তোলপাড় রাজ্য রাজনীতি
মুর্শিদাবাদের বেলডাঙায় আনুষ্ঠানিকভাবে ‘বাবরি মসজিদ’ নির্মাণের কাজ শুরু করলেন ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক তথা জে-ইউ-পি প্রধান হুমায়ুন কবীর। কেরলের একটি সংস্থার সঙ্গে প্রায় ৫৫ কোটি টাকার চুক্তিতে এই বিশাল প্রকল্প দু’বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
হুমায়ুন কবীর হুঁশিয়ারি দিয়েছেন যে, দেশের কোনও শক্তিই এই নির্মাণ কাজ রুখতে পারবে না। তাঁর দাবি, শাসক দল তাঁকে বহিষ্কার না করলে এই উদ্যোগের রাজনৈতিক সুবিধা তৃণমূলই পেত। এদিকে বিজেপি এই পদক্ষেপকে সাম্প্রদায়িক মেরুকরণের কৌশল হিসেবে দেখছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণায় নয়া সমীকরণের ইঙ্গিত মিলছে।

