লেটেস্ট নিউজ

বাংলায় দিদিই ফিরছেন, বিজেপি হারছে: নবান্নে মমতার পাশে দাঁড়িয়ে হুঙ্কার অখিলেশের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে কলকাতায় হাজির হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবার নবান্নে এসে মমতার সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাফ জানিয়ে দিলেন, বাংলায় জয়ের কোনো সম্ভাবনাই নেই বিজেপির। গেরুয়া শিবির এখন কেবল ‘সম্মানজনক হারের’ জন্য লড়াই করছে।

পারিবারিক কাজে সস্ত্রীক কলকাতায় এলেও রাজনৈতিক সৌজন্য রক্ষা করতে ভোলেননি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে নবান্নে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি। সাংবাদিক সম্মেলনে অখিলেশ অভিযোগ করেন, নির্বাচন কমিশন ‘SIR’-এর নামে আসলে এনআরসি-র (NRC) পথ প্রশস্ত করছে। এর মূল লক্ষ্য হলো ভোটারদের প্রভাবিত করা এবং মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলা।

বিজেপিকে তীব্র কটাক্ষ করে সপা প্রধান বলেন, “বিজেপি নিজেও জানে বাংলায় তারা জিতবে না। তাই এখন লড়াইটা জেতার জন্য নয়, স্রেফ সম্মান বাঁচিয়ে হারের জন্য।” বাংলার মানুষের দিদির ওপর পূর্ণ আস্থা রয়েছে দাবি করে তিনি জানান, পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মসনদে বসবেন এবং সমাজবাদী পার্টি সর্বতোভাবে তাঁর পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *