বাংলায় ভোটের ডিউটি করতে এসে রহস্যমৃত্যু সিআরপিএফ অফিসারের! তীব্র চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমানে বিধানসভা ভোটের ডিউটি করতে এসে প্রাণ হারালেন এক কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক। মৃত আধিকারিকের নাম নগেন্দ্র সিং, যিনি বিহারের বাসিন্দা এবং সিআরপিএফ-এর সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।
রবিবার রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জানা গেছে, জামুইয়ের ২১৫ নম্বর ব্যাটেলিয়নের এই সদস্য গতকালই বর্ধমান শহরে এসেছিলেন। সন্ধ্যায় ক্যাম্পে থাকাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হওয়ায় রাত ৯টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
এটি কি নিছকই শারীরিক অসুস্থতাজনিত মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য দানা বেঁধেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারকে খবর পাঠানো হয়েছে। ভোটের মুখে আধিকারিকের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

