‘বাংলায় ভোট হবে না, জারি হবে রাষ্ট্রপতি শাসন!’ শুভেন্দুর বড় হুঁশিয়ারি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজধানী দিল্লিতে ব্যস্ত, ঠিক তখনই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির জোরালো দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আক্রমণাত্মক মেজাজে শুভেন্দু দাবি করেন, বাংলায় শীঘ্রই রাষ্ট্রপতি শাসনের অধ্যায় শুরু হতে চলেছে। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়েছেন ‘এসআইআর’ (SIR) বন্ধ করার তদ্বির করতে। শুভেন্দুর হুঁশিয়ারি, এই প্রক্রিয়া সফল হলে বাংলায় আর কোনও ভোট হবে না, যার অনিবার্য পরিণতি হিসেবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

