বাংলার এসআইআর নিয়ে অমর্ত্য সেনের বড় হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর মতে, বিধানসভা নির্বাচনের আগে এই কাজে “অযথা তাড়াহুড়ো” করা হচ্ছে, যা সাধারণ ভোটারদের জন্য অন্যায্য। পর্যাপ্ত সময়ের অভাবে নাগরিকদের ভোটাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অমর্ত্য সেন জানান, শুনানির সময় তাঁর নথিপত্র ও বয়স নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। গ্রামীণ মানুষের জন্য নথিপত্র জোগাড় করা কঠিন চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন। নির্বাচন কমিশনের উচিত ত্রুটিমুক্ত ব্যবস্থা নিশ্চিত করা, যাতে গণতন্ত্র কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

