লেটেস্ট নিউজ

বাংলার জনতাকে চমক দিতে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার কি শুক্রবারই প্রকাশ্যে আসছে – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রার্থী তালিকা ঘোষণার পর এবার মাস্টারস্ট্রোক দিতে তৈরি ঘাসফুল শিবির। শুক্রবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রকাশিত হতে পারে দলের নির্বাচনী ইস্তেহার। এবারের ইস্তেহারে ‘বাঙালি অস্মিতা’ এবং সামাজিক নিরাপত্তাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বিগত বছরের লক্ষ্মীর ভাণ্ডার বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাফল্যের পর নতুন কোন জনকল্যাণমুখী প্রকল্পের ঘোষণা হয়, সেদিকেই নজর সকলের। কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষা খাতের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় তৃণমূলের বিশেষ পরিকল্পনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *