লেটেস্ট নিউজ

বাংলার ফুটবল স্কোয়াড থেকে মহমেডানের ‘না’, সন্তোষ ট্রফির আগে চরম নাটকীয়তা! – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন ২০২৬ সন্তোষ ট্রফির জন্য বাংলা দল ঘোষণা হতেই তুঙ্গে বিতর্ক। দলের প্রধান স্টপার জুয়েল আহমেদকে ছাড়তে সাফ মানা করে দিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট মহম্মদ কামারউদ্দিন জানান, পর্যাপ্ত ফুটবলার না থাকায় চোট-আঘাতের ঝুঁকি নিয়ে জুয়েলকে ছাড়া সম্ভব নয়।

আগামী ২১ জানুয়ারি গুয়াহাটিতে শুরু হচ্ছে টুর্নামেন্টের মূল পর্ব। গতবারের চ্যাম্পিয়ন বাংলা সরাসরি খেলার সুযোগ পেলেও, জুয়েলকে নিয়ে মহমেডানের এই অনড় অবস্থানে কোচ সঞ্জয় সেনের পরিকল্পনা বড়সড় ধাক্কা খেল। ফুটবলার সংকটের অজুহাতে এই সিদ্ধান্তে ময়দানে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *