বাংলার ভোটার তালিকায় বড় জালিয়াতি! বিডিও সাসপেন্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগে বসিরহাট-২ ব্লকের বিডিও সুমিত প্রতিম প্রধানকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে ১১ জন অতিরিক্ত এয়ারও (AERO) নিয়োগের কারণে তাঁর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
কমিশন ওই অবৈধ নিয়োগপ্রাপ্তদের সমস্ত সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেছে। একইসঙ্গে রাজ্যের মুখ্যসচিবের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘনের এই ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

