লেটেস্ট নিউজ

বাংলার ভোটার তালিকায় ভিনরাজ্যের বিজেপি প্রার্থীর নাম! তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মহারাষ্ট্রের বিজেপি নেত্রী উজ্জ্বলা বুরুঙ্গলের নাম বীরভূমের ভোটার তালিকায় পাওয়া যাওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের দাবি, ২০২৬ নির্বাচনের আগে সুপরিকল্পিতভাবে ভিনরাজ্যের ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে বিজেপি।

শাসক দল একে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে বর্ণনা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে দাবি করে তৃণমূল জানায়, ভিনরাজ্যের প্রার্থীর এনুমারেশন ফর্ম জমা দেওয়া একটি সুসংগঠিত জালিয়াতি। বিজেপি পরাজয়ের ভয়ে এখন ভোটার তালিকায় কারচুপির আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *