লেটেস্ট নিউজ

বাংলার ভোটে নজিরবিহীন নজরদারি ড্রোন ও বডি ক্যামেরায় ঘেরাবন্দি বুথ – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজেস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীদের চাপে রাখলেও, পাল্টা রণকৌশল সাজাচ্ছে কমিশন। বাংলায় রেকর্ড ২৪০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের লক্ষ্যে এবার গঠিত হলো শক্তিশালী ‘জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটি’।

রবিবার দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই কমিটির মেগা বৈঠক। বাহিনীর বিন্যাস থেকে শুরু করে কাজের ধরণ— সবটাই ঠিক করবে এই উচ্চপর্যায়ের দল। কমিটিতে থাকছেন এন কে মিশ্র, আনন্দ কুমার এবং শলভ মাথুরের মতো দুঁদে আধিকারিকরা। রাজ্যের প্রশাসনিক শীর্ষস্তরে রদবদলের পর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহারে কোনো খামতি রাখছে না কমিশন। ১০০ শতাংশ বুথেই থাকছে ওয়েবকাস্টিং। ২ লক্ষ সিসি ক্যামেরার পাশাপাশি আকাশপথে নজরদারি চালাবে ড্রোন। নজরদারিতে সামান্যতম ব্যাঘাত ঘটলে বা ওয়েবকাস্টিং আধ ঘণ্টার বেশি বন্ধ থাকলে সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচনের কড়া দাওয়াই দিয়েছে কমিশন। লাইভ স্ট্রিমিংয়ের জন্য থাকছে পিটিজেড ক্যামেরা এবং জওয়ানদের পোশাকে লাগানো থাকবে বডি ক্যামেরা। কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তের গতিবিধিতে সরাসরি নজর রাখবেন দুঁদে আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *