বাংলার শ্রমিক বলেই কি টার্গেট, ঝাড়খণ্ডে ফেরিওয়ালার রহস্যমৃত্যুতে রণক্ষেত্র বেলডাঙা – এবেলা
এবেলা ডেস্কঃ
ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গত বৃহস্পতিবার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হলেও, পরিবারের দাবি তাঁকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙার সুজাপুর ও কুমারপুর এলাকা।
বিক্ষুব্ধ গ্রামবাসীরা বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ অবরোধ চালান, যার ফলে কলকাতা ও উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একইসাথে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল স্তব্ধ করে চলে রেল রোকো কর্মসূচি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছালেও পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকায় এখনও থমথমে পরিবেশ বজায় রয়েছে।

/indian-express-bangla/media/media_files/2026/01/16/road-block-2026-01-16-10-43-19.jpg?ssl=1)