লেটেস্ট নিউজ

বাংলার সংস্কৃতি এখন ‘বোমা সংস্কৃতি’! অভিষেকের জিএসটি তোপের জবাবে বিস্ফোরক নির্মলা

বাজেট অধিবেশনে জিএসটি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার অভিষেক অভিযোগ করেছিলেন, মৃত্যুর পর ধূপ জ্বালাতেও সাধারণ মানুষকে কর দিতে হচ্ছে। বুধবার পাল্টা জবাবে নির্মলা বলেন, জিএসটি নিয়ে দুঃখপ্রকাশ করা তৃণমূলের মুখে মানায় না, কারণ বাংলায় মৃত্যুর পর ‘কাটমানি’ নেওয়াটাই এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আক্রমণ শানিয়ে অর্থমন্ত্রী দাবি করেন, বাংলা একসময় সাংস্কৃতিক রাজধানী থাকলেও বর্তমানে সেখানে ‘বোমা সংস্কৃতি’ চলছে। নারী নির্যাতন ও বিভিন্ন বিস্ফোরণের প্রসঙ্গ টেনে তিনি রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন। তবে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে কোনো রাজ্যের প্রতি বঞ্চনা করা হয়নি বলেও লোকসভায় স্পষ্ট জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *