লেটেস্ট নিউজ

বাংলা বলার ‘অপরাধে’ পুনেতে খুন পুরুলিয়ার শ্রমিক, আজ শোকতপ্ত পরিবারের পাশে অভিষেক

মহারাষ্ট্রের পুনেতে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে নৃশংসভাবে খুন হয়েছেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাত। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

নিহত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ শুক্রবার পুরুলিয়ায় সুখেন মাহাতর বাড়িতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি শোকতপ্ত পরিজনদের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেবেন। উল্লেখ্য, এর আগে তৃণমূলের স্থানীয় বিধায়ক ও নেতৃত্ব ওই পরিবারের সাথে দেখা করলেও আজ সয়ং অভিষেকের এই সফর রাজনৈতিক ও মানবিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *