বাজেটের আগে বড় বদল: এলপিজি থেকে সিগারেট, ১ ফেব্রুয়ারি থেকে কী কী দামী হচ্ছে? – এবেলা
এবেলা ডেস্কঃ
ফেব্রুয়ারির শুরুতেই আমজনতার পকেটে টান পড়তে পারে। ১ ফেব্রুয়ারি রান্নার গ্যাসের নতুন দাম ঘোষণার পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডার ও বিমান জ্বালানির দরেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এছাড়া তামাকজাত পণ্য ও পান মশলার ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে এগুলির দাম একধাক্কায় অনেকটা বাড়তে চলেছে।
অন্যদিকে, ফাস্ট্যাগ ব্যবহারের নিয়মে বড়সড় স্বস্তি দিচ্ছে এনএইচএআই। তবে মাসের শুরুতেই রয়েছে ব্যাঙ্কের দীর্ঘ ছুটি। রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ও উৎসব মিলিয়ে ফেব্রুয়ারিতে প্রায় ১০ দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। ফলে আর্থিক লেনদেন ও প্রয়োজনীয় কেনাকাটার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।

