বাজেটে বিরাট চমক দম্পতিদের জন্য, একই ফাইলে আয়কর জমা দিলে মিলবে বিশাল অঙ্কের ছাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বাজেটে দম্পতিদের জন্য ঐচ্ছিক যৌথ করব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে কার্যকর হতে চলা এই ব্যবস্থায় স্বামী ও স্ত্রী পৃথকভাবে কর না দিয়ে যৌথ আয়ের ওপর একটিই রিটার্ন দাখিল করতে পারবেন। এই পদ্ধতিটি মূলত একক উপার্জনক্ষম পরিবারগুলোর করের বোঝা কমাতে সহায়ক হবে। বর্তমানে অবিবাহিত বা বিবাহিতদের জন্য আলাদা কোনো কাঠামো না থাকলেও, নতুন নিয়মে পরিবারকে একটি একক অর্থনৈতিক ইউনিট হিসেবে বিবেচনা করা হবে।
যৌথ আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েরই প্যান কার্ড থাকা বাধ্যতামূলক হলেও এটি গ্রহণ করা সম্পূর্ণ ঐচ্ছিক রাখা হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ব্যবস্থায় দম্পতিরা সম্মিলিত আয়ের ওপর উচ্চতর করছাড়ের সুবিধা পাবেন। এছাড়া বার্ষিক আয়ের ওপর সারচার্জের সীমা বর্তমানের ৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে। সরকারের এই সম্ভাব্য পদক্ষেপে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারগুলো বড়সড় আর্থিক স্বস্তি পেতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

