বাজেটে সস্তা হতে পারে সোনা ও চিকিৎসা পরিষেবা, বড় চমকের অপেক্ষায় আমজনতা – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামীকাল বাজেট পেশের আগে দেশজুড়ে শুরু হয়েছে জোর জল্পনা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে সাধারণ মানুষের জন্য বেশ কিছু স্বস্তির খবর থাকতে পারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সাম্প্রতিক চুক্তির প্রভাবে চিকিৎসা সরঞ্জামের দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে, যা স্বাস্থ্যখাতে খরচ কমাতে সাহায্য করবে।
এছাড়া গয়না ও মূল্যবান পাথরের ওপর আমদানি শুল্ক কমানোর ইঙ্গিত মিলছে, যা মধ্যবিত্তের জন্য বড় পাওনা হতে পারে। তবে শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ডিজিটাল ইন্ডিয়া ও দেশের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তি খাতে বড়সড় বিনিয়োগের ঘোষণা করতে পারে কেন্দ্র।

