বাজেট অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক, তুঙ্গে প্রস্তুতি – এবেলা
এবেলা ডেস্কঃ
সংসদের বাজেট অধিবেশন শুরুর ঠিক একদিন আগে আজ মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। আগামীকাল ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই গুরুত্বপূর্ণ অধিবেশন। সংসদের কাজ যাতে কোনো বাধা ছাড়াই সুচারুভাবে সম্পন্ন করা যায় এবং বাজেট সংক্রান্ত আইন প্রণয়ন নিয়ে আলোচনার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন। সরকারের আগামী পরিকল্পনা এবং বিরোধীদের দাবিদাওয়া নিয়ে এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

