বাজেট : কর থেকে শুরু করে জিএসটি ছাড়, আশায় দেশবাসী – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় বাজেট পেশের প্রাক্কালে দেশজুড়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। সাধারণ করদাতা থেকে শুরু করে বড় শিল্পপতি—সব মহলের নজর এখন সরকারি নীতি ও ঘোষণার দিকে। বিশেষ করে আয়কর কাঠামোয় বড়সড় ছাড় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যে জিএসটি কমানোর দাবিতে সরব সাধারণ মানুষ।
শিল্প সংস্থা, স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প (MSME) খাতের উদ্যোক্তারা বিনিয়োগ বৃদ্ধি, সহজ শর্তে ঋণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ প্যাকেজের আশায় রয়েছেন। কৃষি ও ব্যাংকিং ক্ষেত্রেও নতুন দিশা দেখাতে পারে এবারের বাজেট। সম্প্রতি পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.৪ শতাংশ ছুঁতে পারে, যা আগামী বছরেও স্থিতিশীল থাকার ইঙ্গিত দিচ্ছে। এই ইতিবাচক আবহে সরকার সাধারণ মানুষের পকেটে কতটা স্বস্তি দেয়, এখন সেটাই দেখার।

