বাজেট ২০২৬: পকেটে চাপ না স্বস্তি? সহজ পাঠে বুঝুন অর্থনীতির জটিল শব্দ – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন কেন্দ্রীয় বাজেটে মার্কিন শুল্ক বৃদ্ধি ও বিশ্ববাজারের চাপের মুখে সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর দেশবাসীর। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেটের গতিপ্রকৃতি বুঝতে ‘রাজস্ব ঘাটতি’ ও ‘মূলধন ব্যয়’ সম্পর্কে ধারণা থাকা জরুরি। আয় কম ও ব্যয় বেশি হলে তৈরি হওয়া ঘাটতি যত কমবে, দেশের অর্থনীতি ততটাই শক্তিশালী হবে।
সাধারণ মানুষের যাপিত জীবনে সরাসরি প্রভাব ফেলে জিডিপি ও মুদ্রাস্ফীতি। জিডিপি বৃদ্ধি দেশের আর্থিক উন্নতির রিপোর্ট কার্ড, আর মুদ্রাস্ফীতি বাড়লে কমে টাকার ক্রয়ক্ষমতা। এছাড়া আয়কর বা প্রত্যক্ষ কর এবং জিএসটির মতো পরোক্ষ করের মারপ্যাঁচ বোঝা দরকার। সরকারি কো ম্পা নির অংশীদারি বিক্রি বা বিলগ্নীকরণও কোষাগারের শূন্যতা পূরণে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

