লেটেস্ট নিউজ

বাজেট ২০২৬: মধ্যবিত্তের পকেটে স্বস্তি? স্বাস্থ্য বিমা ও হোম লোনে বড় ছাড়ের ইঙ্গিত! – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন কেন্দ্রীয় বাজেট ২০২৬ ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে। বিশেষ করে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে বড় ধরনের কর ছাড়ের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে চিকিৎসা খরচ বার্ষিক ১২-১৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় আয়কর আইনের ৮০ডি ধারায় ছাড়ের সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সুবিধা নতুন ও পুরনো উভয় কর কাঠামোতে অন্তর্ভুক্ত করার জোরালো সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য বিমার পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বাড়তি সুবিধা এবং আবাসন খাতের উন্নয়নে হোম লোনের সুদে আরও ছাড়ের আবেদন জানানো হয়েছে। ক্রমবর্ধমান ইএমআই ও সম্পত্তির দাম বিবেচনায় নিয়ে বর্তমান ২-৩ লাখ টাকার ছাড়ের সীমা বৃদ্ধির দাবি উঠেছে। এছাড়া সেভিংস ও ফিক্সড ডিপোজিটে সুদের ওপর উচ্চ হারে কর ছাড়ের বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *