বাজেট ২০২৬: রবিবারে নির্মলার নজরে আমজনতা, কত বাড়বে খরচ? – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১ ফেব্রুয়ারি টানা নবম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক দশকের মধ্যে প্রথমবার রবিবার বাজেট পেশ ঘিরে দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। আর্থিক সমীক্ষা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৮ থেকে ৭.২ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমীক্ষাকে ‘সংস্কার এক্সপ্রেস’ বলে অভিহিত করেছেন। রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রেখে মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জ মোকাবিলাই হবে সরকারের মূল লক্ষ্য। বিশেষ নজর দেওয়া হচ্ছে পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক কল্যাণের ওপর। এখন দেখার, রবিবারের বাজেটে সাধারণ মানুষের পকেটে কতটা স্বস্তি ফেরে।

