বাড়িতে বসেই মিলবে যুবসাথীর টাকা, শিক্ষিত বেকারদের জন্য দারুণ সুযোগ
নিউজ ডেস্ক : আপনি কি শিক্ষিত বেকার এবং নিজের হাতখরচ বা চাকরির প্রস্তুতির জন্য আর্থিক চিন্তায় রয়েছেন? আপনার এই দুশ্চিন্তা দূর করতে রাজ্য সরকার নিয়ে এসেছে ‘যুবসাথী’ প্রকল্প, যেখানে প্রতি মাসে মিলবে ১৫০০ টাকা। ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরা এখন ঘরে বসেই অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করে এই বড় সুযোগের অংশীদার হতে পারেন।
আবেদনের জন্য সরকারি ওয়েবসাইট থেকে ফর্ম নিয়ে সেটি পূরণ করে মাধ্যমিকের রেজাল্ট ও ব্যাঙ্কের নথিসহ স্থানীয় ক্যাম্পে জমা দিতে হবে। ১৫ থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশেষ ক্যাম্পগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনে রাখবেন, অন্য কোনো সরকারি আর্থিক প্রকল্পের সুবিধা না নিয়ে থাকলে আগামী ৫ বছর পর্যন্ত আপনি এই মাসিক ভাতার সুবিধা পেতে পারেন।

