দেশ

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ একধাক্কায় বাড়াল কেন্দ্র

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় পদক্ষেপ নিল মোদি সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের সচিব নীরজ মিত্তল রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে জানিয়েছেন, আগামী ২৩ মার্চ থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ আরও ২০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে মোট বরাদ্দের পরিমাণ প্রাক-সংকট সময়ের প্রায় ৫০ শতাংশে পৌঁছাবে, যা ব্যবসায়িক ক্ষেত্রে স্বস্তি আনবে বলে মনে করা হচ্ছে।

এই অতিরিক্ত বরাদ্দ মূলত রেস্তরাঁ, হোটেল, ডেয়ারি শিল্প এবং সরকারি ভর্তুকিযুক্ত ক্যান্টিন-সহ জরুরি ক্ষেত্রগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে বণ্টন করা হবে। ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে গৃহস্থালি ও হাসপাতালের সরবরাহ স্বাভাবিক থাকলেও বাণিজ্যিক খাতের চাহিদা মেটাতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *