লেটেস্ট নিউজ

বাণিজ্য চুক্তিতেই খুলবে বিদেশের দরজা, ৬১ হাজার কর্মসংস্থান মোদীর – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: বিশ্বজুড়ে ভারতীয় তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও ‘মোবিলিটি’ চুক্তিগুলি। শনিবার দেশের ৪৫টি প্রান্তজুড়ে আয়োজিত ১৮তম ‘রোজগার মেলা’য় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ অনুষ্ঠান থেকে এদিন মোট ৬১ হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর হাতে সরকারি নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক এবং চুক্তিগুলির সরাসরি সুফল পাবে যুবসমাজ। এর ফলে কেবল দেশের অভ্যন্তরেই নয়, বিদেশের মাটিতেও ভারতীয় মেধাশক্তির জন্য কাজের অজস্র সুযোগ তৈরি হচ্ছে। পিএমও (PMO) সূত্রে জানানো হয়েছে, রোজগার মেলা অভিযানের শুরু থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ১১ লক্ষেরও বেশি নিয়োগপত্র ইস্যু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *