লেটেস্ট নিউজ

বাদাম খেলে কি সত্যিই কোলেস্টেরল বাড়ে? আলিয়া-করিনার পুষ্টিবিদের এই তথ্য চমকে দেবে আপনাকে – এবেলা

এবেলা ডেস্কঃ

হার্টের রোগীদের ডায়েট নিয়ে সাধারণ মানুষের মনে আশঙ্কার শেষ নেই। অনেকেই ভাবেন কাজু, পেস্তা বা চিনেবাদাম খেলে শরীরের ‘খারাপ’ কোলেস্টেরল বেড়ে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তবে এই প্রচলিত ধারণা কি আদেও সত্যি? এ বিষয়ে মুখ খুলেছেন বলিউড তারকা আলিয়া ভাট এবং করিনা কাপুরের ব্যক্তিগত পুষ্টিবিদ রুজুতা দিবেকর।

বাদাম কি হার্টের শত্রু?

পুষ্টিবিদ রুজুতার মতে, বাদাম বা নারকেল আদতে হার্টের শত্রু নয়। বরং এগুলি উদ্ভিজ্জ ফ্যাটের দারুণ উৎস। কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তা কিংবা আখরোটে সরাসরি কোনো কোলেস্টেরল থাকে না। তাই ভয়ের কিছু নেই। বরং রান্নায় নারকেল ব্যবহার বা বিকেলের টিফিনয় একমুঠো বাদাম কার্ডিয়োভাস্কুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

আসল বিপদ কোথায়?

রুজুতা দিবেকর স্পষ্টভাবে জানিয়েছেন যে, হার্ট সুস্থ রাখতে চাইলে বাদাম নয়, বরং সবার আগে মদ্যপান ত্যাগ করতে হবে। তাঁর দাবি, “পরিমিত মদ্যপান হার্টের জন্য ভালো”—এই ধারণাটি একটি বিপণন কৌশল মাত্র। অ্যালকোহল শরীরের শিরা, ধমনী এবং মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর।

মার্কেটিং বনাম বাস্তবতা

মদকে ‘নির্দোষ’ প্রমাণ করে তার সঙ্গে থাকা চাট বা বাদামকে ভিলেন বানানো স্রেফ ব্যবসায়িক অভিসন্ধি। তাই সুস্থ থাকতে কৃত্রিম প্রক্রিয়াজাত খাবার ও অ্যালকোহল এড়িয়ে প্রাকৃতিকভাবে পাওয়া বাদাম ও বীজ ডায়েটে রাখার পরামর্শ দিচ্ছেন এই বিশেষজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *