বান্দ্রার প্রতিটি বিল্ডিংয়ে ফ্ল্যাট করিশ্মার! অক্ষয়ের গোপন তথ্য ফাঁস – এবেলা
এবেলা ডেস্কঃ
মুম্বইয়ের বান্দ্রা এলাকার প্রায় প্রতিটি আবাসনেই নাকি একটি করে ফ্ল্যাট রয়েছে অভিনেত্রী করিশ্মা কপূরের। অভিনেতা অক্ষয় কুমারের এমন মন্তব্যে এখন তোলপাড় বি-টাউন। একটি অনুষ্ঠানে রসিকতা করে অক্ষয় জানান, বিপুল সম্পত্তির মালিক হলেও কপূর পরিবার অত্যন্ত সৎ; তবে ফ্ল্যাট কেনার অদ্ভুত নেশা রয়েছে অভিনেত্রীর।
পাল্টা জবাবে করিশ্মাও মজা করে জানান, প্রায় গোটা জুহু এলাকাটিই অক্ষয়ের দখলে। দীর্ঘদিনের এই দুই বন্ধুর এমন খুনসুটি ও সম্পত্তির তথ্য ফাঁস ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রিয় তারকাদের এই মজার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দ্রুত ভাইরাল।

