বাবার পেশা নিয়ে এ কী প্রশ্ন তৈমুরের, ছেলের আপত্তিতে কি অভিনয় ছাড়বেন সইফ আলি খান – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউড মেগাস্টার সইফ আলি খান ও করিনা কপূরের বড় ছেলে তৈমুর আলি খানের বয়স এখন আট বছর। ছোট ভাই জেহ-র তুলনায় তৈমুর যথেষ্ট শান্ত স্বভাবের হলেও বাবার পেশা নিয়ে তার মনে দানা বেঁধেছে এক বড় প্রশ্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, ছোট্ট তৈমুর সরাসরি তাকে জিজ্ঞাসা করেছে যে তিনি আর কতদিন অভিনয় চালিয়ে যাবেন।
ছেলের এমন প্রশ্নে কিছুটা অবাক হলেও সইফ স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি সারাজীবন অভিনয় করে যেতে চান। তবে তৈমুরের পছন্দ একেবারেই ভিন্ন। অভিনয়ের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই, বরং ক্যামেরার সামনের কাজকে সে রীতিমতো ‘দুঃস্বপ্ন’ মনে করে। সইফ ও করিনা তাকে অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার কথা বললেও সে তাতে কোনো উৎসাহ দেখায়নি।
তৈমুরের আগ্রহ আসলে লুকিয়ে আছে রান্নায়। বাবার মতো সে-ও অবসর সময়ে রান্না করতে ভালোবাসে। এমনকি স্কুলের ছুটিতে সে অভিনয়ের বদলে কুকিং ক্লাসে যেতেই বেশি আগ্রহী। তৈমুরের এই ভিন্নধর্মী পছন্দ এবং বাবার পেশা নিয়ে তার এমন কৌতূহল এখন নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

