লেটেস্ট নিউজ

বামেদের আসনেই প্রার্থী দিচ্ছে ISF! – এবেলা

এবেলা ডেস্কঃ

বামেদের অস্বস্তি বাড়িয়ে ৪ কেন্দ্রে প্রার্থী দিচ্ছে নওশাদ সিদ্দিকীর দল। পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা এবং মুরারই— বামেরা ইতিপূর্বেই এই আসনগুলোতে প্রার্থী তালিকা প্রকাশ করলেও পিছু হঠতে নারাজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। দলের কার্যনির্বাহী সভাপতি সামসুর আলি মল্লিক স্পষ্ট জানিয়েছেন যে, ইমেল এবং পত্র মারফত বাম নেতৃত্বকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বন্ধুত্বপূর্ণ লড়াই নাকি জোটের ফাটল, ISF-এর এই জেদি অবস্থানে এখন কোন দিকে মোড় নেবে রাজ্যের রাজনীতি, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *