লেটেস্ট নিউজ

বারামতিতে মর্মান্তিক বিমান দুর্ঘটনা: প্রাণ হারালেন অজিত পাওয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান। ১০০ ফুট উচ্চতা থেকে রানওয়েতে আছড়ে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় অজিত পাওয়ারসহ বিমানে থাকা মোট পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিস্থিতির খোঁজ নিয়েছেন। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পৌঁছেছে। যান্ত্রিক গোলযোগ না কি অন্য কোনো কারণে এই বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *