বারাসতের স্কুলে সরস্বতীপুজোয় বাধা? মুখ খুলল পুলিশ – এবেলা
এবেলা ডেস্কঃ
বারাসাতের ময়নাগদি প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতীপুজোয় পুলিশি বাধার অভিযোগকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিল জেলা পুলিশ। প্রশাসনের দাবি, সামাজিক সম্প্রীতি নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা খবর রটানো হচ্ছে। প্রকৃতপক্ষে, স্কুল কর্তৃপক্ষের অনুমতি না থাকায় বহিরাগতদের জোরপূর্বক প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সংশ্লিষ্ট স্কুলে আগে কখনও পুজো হয়নি, তাই এবারও কোনো অনুমতি ছিল না। উস্কানিমূলক পোস্ট ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। তারা সাধারণ মানুষকে যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন।

