লেটেস্ট নিউজ

বালিগঞ্জ ও নন্দীগ্রামসহ একাধিক কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তরুণ শিল্পী আফরিন বেগমকে প্রার্থী হিসেবে মনোনীত করল সিপিআইএম। বৃহস্পতিবার মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ির উপস্থিতিতে দ্বিতীয় দফার এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বালিগঞ্জের পাশাপাশি নন্দীগ্রাম, ভবানীপুর এবং টালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতেও প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বামেরা।

ঘোষিত তালিকা অনুযায়ী, নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শান্তি গিরি। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শ্রীজীব বিশ্বাসকে এবং টালিগঞ্জে বামেদের বাজি পার্থপ্রতিম বিশ্বাস। এছাড়াও বারুইপুর পশ্চিমে লায়েক আলি, জয়নগরে অপূর্ব প্রামাণিক এবং কল্যাণী কেন্দ্রে সবুজ দাসের নাম ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের বৈঠকেও আফরিন বেগমের উপস্থিতি নজর কেড়েছিল রাজনৈতিক মহলের। এবার সরাসরি ভোটের ময়দানে এই শিল্পী মুখকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নামছে বামফ্রন্ট। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে এই নতুন ও অভিজ্ঞ প্রার্থীদের সমন্বয় রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *