লেটেস্ট নিউজ

বালুরঘাটবাসীর জন্য বড় উপহার! আধুনিক এলএইচবি কোচে ছুটবে তেভাগা এক্সপ্রেস – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ দিনাজপুরবাসীর রেলযাত্রায় এল বৈপ্লবিক পরিবর্তন। মঙ্গলবার বালুরঘাট স্টেশনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তেভাগা এক্সপ্রেসে পুরোনো কোচের পরিবর্তে অত্যাধুনিক এলএইচবি (LHB) কোচ সংযুক্ত করা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও রেল আধিকারিকদের উপস্থিতিতে এই নতুন যাত্রার সূচনা ঘটে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এবং ট্রেনের গতি বাড়াতে রেলের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সাংসদ সুকান্ত মজুমদার জানান, এই আধুনিক প্রযুক্তির কোচগুলো হালকা হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং যাতায়াতে সময় সাশ্রয় হবে। পাশাপাশি তিনি বালুরঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে স্টেশনে লিফটসহ আধুনিক নাগরিক পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। রেলের এই নতুন পদক্ষেপে উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *