বালুরঘাটে সুকান্ত মজুমদারের হাত ধরে বড় সুবিধা – এবেলা
এবেলা ডেস্কঃ
বালুরঘাট হেড পোস্ট অফিসে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য পৃথক কাউন্টার চালু হলো। বৃহস্পতিবার ফিতে কেটে এর উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গে এই প্রথম এমন আধুনিক সুবিধা চালু করা হলো বলে জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ।
এতদিন পোস্ট অফিসের তিনতলায় যাতায়াতে প্রবীণদের চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিন ধরেই গ্রাউন্ড ফ্লোরে পৃথক কাউন্টারের দাবি জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। এই মানবিক উদ্যোগের ফলে এখন থেকে নিচতলায় বসেই প্রয়োজনীয় পরিষেবা পাবেন সংশ্লিষ্ট গ্রাহকরা।

