লেটেস্ট নিউজ

বালুরঘাটে ৪৬ রাস্তার মেকওভার: বর্ষার আগেই বড় চমক – এবেলা

এবেলা ডেস্কঃ

বালুরঘাট পৌরসভার ২৫টি ওয়ার্ডের ভোলবদল করতে বড় পদক্ষেপ নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান সুরজিৎ সাহা। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে শহরের ৪৬টি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার ও নির্মাণের ‘ওয়ার্ক অর্ডার’ তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে এই কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে।

দীর্ঘদিন বেহাল পড়ে থাকা রাস্তাগুলি মেরামতের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা উন্নত করাই এখন মূল লক্ষ্য। বর্ষার আগেই কাজ শেষ করতে বদ্ধপরিকর পৌরসভা। চেয়ারম্যান জানান, প্রশাসনিক জটিলতা কাটিয়ে এখন দ্রুত গতিতে উন্নয়ন ত্বরান্বিত করা হবে, যা শহরের সাধারণ মানুষ ও পড়ুয়াদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *