লেটেস্ট নিউজ

বাস্তবতা থেকে দূরে সরে গেছেন শর্মিলা ঠাকুর! পথকুকুর মামলায় সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনা – এবেলা

এবেলা ডেস্কঃ

পথকুকুরদের হাসপাতাল চত্বর থেকে না সরানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে কড়া ভর্ৎসনার মুখে পড়লেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শুনানিতে বিচারপতিরা অভিনেত্রীর যুক্তি খারিজ করে বলেন যে তিনি বাস্তব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বিশেষত হাসপাতাল বা শিক্ষাপ্রতিষ্ঠানে পথকুকুরদের রাখা অস্বাস্থ্যকর ও বিপজ্জনক হতে পারে বলে পর্যবেক্ষণ আদালতের।

বিদেশে প্রচলিত ‘রঙিন কলার’ পরানোর প্রস্তাবও নাকচ করে দেয় বিশেষ বেঞ্চ। বিচারপতিরা সাফ জানান যে বিদেশের জনসংখ্যার সঙ্গে ভারতের তুলনা চলে না। জনসমাগমপূর্ণ এলাকায় মানুষের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কুকুরের আচরণ বোঝার জন্য বিশেষ কমিটি গঠনের দাবিও এদিন ধোপে টেকেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *