বিএমডব্লিউ-মার্সিডিজ এখন হাতের মুঠোয়! ইউরোপীয় চুক্তিতে ব্যাপক সস্তা হচ্ছে বিদেশি গাড়ি – এবেলা
এবেলা ডেস্কঃ
ইউরোপীয় ইউনিয়ন (EU) ও ভারতের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত হতে চলেছে, যাকে খোদ ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন ‘মাদার অফ অল ডিল’ বলে অভিহিত করেছেন। এই চুক্তির ফলে ভারতের অটোমোবাইল বাজারে বড়সড় বিপ্লব আসতে চলেছে।
বর্তমানে ইউরোপীয় আমদানিকৃত গাড়ির ওপর ভারত প্রায় ১১০ শতাংশ পর্যন্ত চড়া শুল্ক আরোপ করে। তবে নতুন চুক্তির শর্ত অনুযায়ী, এই শুল্ক ধাপে ধাপে কমিয়ে প্রথমে ৪০ শতাংশ এবং শেষ পর্যন্ত মাত্র ১০ শতাংশে নামিয়ে আনা হতে পারে। শর্ত কেবল একটিই—গাড়ির দাম হতে হবে ১৬.৩ লক্ষ টাকার বেশি। এই সিদ্ধান্তের ফলে ভলক্সওয়াগেন, মার্সিডিজ, বিএমডব্লিউ এবং অডি-র মতো বিলাসবহুল গাড়িগুলোর দাম প্রায় অর্ধেক হয়ে যেতে পারে, যা ভারতীয় গাড়িপ্রেমীদের জন্য এক বিশাল সুখবর।

