লেটেস্ট নিউজ

বিএমসি নির্বাচনে বিজেপি-শিণ্ডে জোটের দাপট, ব্রাত্য আঠাওয়ালের হুঙ্কারে মহারাষ্ট্রে বড় ভাঙনের ইঙ্গিত! – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের আসন্ন বিএমসি নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত করল বিজেপি ও একনাথ শিণ্ডের শিবসেনা। দীর্ঘ আলোচনার পর ঠিক হয়েছে, মোট ২২৭টি আসনের মধ্যে বিজেপি ১৩৭টিতে এবং শিণ্ডে গোষ্ঠী ৯০টি আসনে লড়বে। সম্প্রতি পুর ও পঞ্চায়েত নির্বাচনে বড় জয়ের ধারা বজায় রাখতে এই রণকৌশল নিয়েছে গেরুয়া শিবির। তবে এই সমঝোতার ক্ষেত্রে দুই দলই নিজেদের কোটা থেকে জোটের শরিকদের আসন ছাড়ার আশ্বাস দিয়েছে।

আসন ভাগাভাগির এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের দল আরপিআই। আলোচনার জন্য ডেকেও গুরুত্ব না দেওয়ায় বিজেপি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন আঠাওয়াল। ক্ষুব্ধ আরপিআই কর্মীরা বিএমসি নির্বাচনে স্বতন্ত্র অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, যা জোটের অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। ফলে নির্বাচনের আগে মহারাষ্ট্রের শাসক জোটে গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *