লেটেস্ট নিউজ

বিএসএনএল গ্রাহকদের জন্য সুখবর! ৩৯৯ টাকায় নতুন ধামাকা অফার – এবেলা

এবেলা ডেস্কঃ

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল তাদের ফাইবার গ্রাহকদের জন্য ‘স্পার্ক’ প্ল্যান চালু করেছে। মাত্র ৩৯৯ টাকায় পাওয়া যাবে ৫০ এমবিপিএস গতিতে ৩,৩০০ জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। তবে এই বিশেষ মূল্য শুধুমাত্র প্রথম ১২ মাসের জন্য কার্যকর থাকবে, ১৩তম মাস থেকে মাসিক চার্জ হবে ৪৪৯ টাকা।

আগ্রহী গ্রাহকরা বিএসএনএল-এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর ১৮০০ ৪৪৪৪-এ “HI” লিখে এই অফারটি সক্রিয় করতে পারবেন। পাশাপাশি, ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্দিষ্ট মোবাইল রিচার্জে বিনামূল্যে অতিরিক্ত ০.৫ জিবি ডেটা দেওয়ার সুবিধাও বাড়িয়েছে সংস্থাটি। এতে গ্রাহকদের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *