বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা ও দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার বিকেল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদিয়া জেলায় শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির দাপটে ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা থাকলেও আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

