লেটেস্ট নিউজ

বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন প্রিন্স-যুবিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

জনপ্রিয় তারকা জুটি প্রিন্স নারুলা ও যুবিকা চৌধুরীর বিচ্ছেদের গুঞ্জন এখন তুঙ্গে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিন্স স্পষ্ট জানান, তাঁদের মধ্যে কোনো বিচ্ছেদের চিন্তা নেই। পারিবারিক বিবাদকে নেটিজেনরা ভুল বুঝেছেন বলে দাবি তাঁর।

যুবিকাও সোশ্যাল মিডিয়ায় এই গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, আসন্ন রিয়ালিটি শো ‘দ্য ৫০’-এ তাঁদের আবারও একসঙ্গে দেখা যাবে। মূলত একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করেই এই জল্পনার সূত্রপাত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *