বিছানা ছাড়লেন শুমাখার: ১২ বছর পর ফিরছে স্মৃতি! – এবেলা
এবেলা ডেস্কঃ
২০১৩ সালের ভয়াবহ দুর্ঘটনার দীর্ঘ ১২ বছর পর অলৌকিক উন্নতির পথে ফর্মুলা ওয়ান সম্রাট মাইকেল শুমাখার। সাতবারের এই বিশ্বচ্যাম্পিয়ন এখন বিছানা ছেড়ে হুইলচেয়ারে বসতে পারছেন। চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে চারপাশের পরিবেশ বুঝতে পারছেন এবং মাঝেমধ্যে বিভিন্ন ইশারায় সাড়াও দিচ্ছেন। একে পুনরুদ্ধারের পথে বড় সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
মস্তিষ্কের গুরুতর আঘাত কাটিয়ে শুমাখারের এই ফিরে আসা চিকিৎসাবিজ্ঞানে এক নতুন আশার আলো। নিয়মিত ফিজিওথেরাপি ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাঁর স্নায়বিক জড়তা অনেকটাই কমেছে। যদিও কথা বলার ক্ষমতা এখনো সীমিত, তবে তাঁর সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও আবেগ সৃষ্টি হয়েছে।

