লেটেস্ট নিউজ

বিজাপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ২ মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই মাওবাদী নিহত হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বিজাপুরের ইন্দ্রাবতী নদী সংলগ্ন জঙ্গলে যৌথ অভিযান চালায় বাহিনী। জওয়ানদের উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর দুই উর্দিধারী মাওবাদীর দেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি এসএলআর রাইফেল, একটি ইনসাস রাইফেলসহ প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। বিজাপুরের এসপি ডঃ জিতেন্দ্র যাদব জানিয়েছেন, এলাকায় আরও মাওবাদী লুকিয়ে থাকার সম্ভাবনায় চিরুনি তল্লাশি জারি রয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।

কেন্দ্রীয় সরকারের লক্ষ্য আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী সমস্যা নির্মূল করা। সেই উদ্দেশ্যেই মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের ফলে একদিকে যেমন মাওবাদীরা কোণঠাসা হচ্ছে, অন্যদিকে অনেক মাওবাদী সদস্য মূলস্রোতে ফিরতে আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *