বিজেপিকে কড়া আক্রমণ মমতার: সিঙ্গুর থেকে দিল্লি জয়ের ডাক – এবেলা
এবেলা ডেস্কঃ
বুধবার সিঙ্গুরের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, এসআইআর-এর আতঙ্কে হিন্দুরা মারা যাচ্ছেন এবং বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করছে। প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, মোদি বাংলায় এসে গালিগালাজ করলেও জনহিতকর কোনো কাজ করেননি।
মমতা সাফ জানান, বাংলাকে ভয় দেখিয়ে লাভ নেই এবং কোনো ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না। উন্নয়নের কথা তুলে ধরে তিনি জনগণকে লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানান। জেল বা জুলুমকে পরোয়া না করে, সিঙ্গুরের মাটি থেকেই আগামী দিনে দিল্লি জয়ের অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী।

