লেটেস্ট নিউজ

বিজেপির গড়ে হঠাৎ মোদির সভা বাতিল! চা বলয়ের সমীকরণে কি তবে বড় ধস – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। আলিপুরদুয়ারের চা বলয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত নির্বাচনী জনসভা শেষ মুহূর্তে সরিয়ে নেওয়া হলো। দলীয় সূত্রের খবর, চা শ্রমিকদের মধ্যে জনসমর্থন কমা এবং সংগঠনের নড়বড়ে অবস্থা নিয়ে নেতিবাচক রিপোর্ট জমা পড়তেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। ৫ এপ্রিল আলিপুরদুয়ারের পরিবর্তে এখন এই হাই-ভোল্টেজ সভাটি অনুষ্ঠিত হবে কোচবিহারে।

তৃণমূল কংগ্রেসের দাবি, চা বাগানের বাসিন্দাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় মানুষের ক্ষোভের মুখে পড়ার ভয়েই পিছু হঠছে বিজেপি। অন্যদিকে, আলিপুরদুয়ারে প্রার্থী নিয়ে অভ্যন্তরীণ কোন্দল এবং কর্মীদের দলত্যাগের ফলে সংগঠন কার্যত বিপর্যস্ত। পরিস্থিতি বেগতিক বুঝে ঝুঁকি না নিয়ে সভার স্থান পরিবর্তনের পথে হাঁটল পদ্মশিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *