লেটেস্ট নিউজ

বিজেপির নতুন অধিপতি কে? আজই মনোনয়ন জমা দিচ্ছেন নীতিন নবীন – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আজ সোমবার থেকে শুরু হচ্ছে। দলের কার্যকরী সভাপতি নীতিন নবীন আজ দুপুর ২টো থেকে ৪টের মধ্যে তাঁর মনোনয়নপত্র জমা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহসহ শীর্ষ নেতারা তাঁর নামের প্রস্তাবক হিসেবে থাকছেন।

আগামীকাল ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাঁর নাম নতুন জাতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। এই উপলক্ষে বিজেপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণ দিতে পারেন। এরপর ২১ জানুয়ারি দলের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন নবীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *