লেটেস্ট নিউজ

বিজেপির নতুন সভাপতির বাংলা সফর: লক্ষ্য ২০২৬-এর ক্ষমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই দুই দিনের সফরে বাংলায় আসছেন নীতিন নবীন। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি তিনি দুর্গাপুর ও বর্ধমানে একাধিক সাংগঠনিক বৈঠক করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের তৃণমূল স্তরের কাঠামো শক্তিশালী করাই এই সফরের মূল লক্ষ্য।

সভাপতি থাকাকালীন তিনি রাজ্য কোর কমিটি এবং কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে নির্বাচনী রোডম্যাপ তৈরি করবেন। এরপর ৩০ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের কথা রয়েছে। শীর্ষ নেতাদের এই ঘনঘন সফর আগামী নির্বাচনে রাজ্যে পরিবর্তনের পথ প্রশস্ত করতে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *