বিজেপির নতুন সভাপতির মেগা বাংলা সফর – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়েই প্রথমবার দুই দিনের বঙ্গ সফরে আসছেন নীতিন নবীন। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। মূলত ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে শক্তিশালী করাই নীতিনের এই সফরের প্রধান লক্ষ্য।
দলীয় সূত্রের খবর, কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বর্ধমানে একটি বিশাল জনসভা করবেন তিনি। নিচুতলা থেকে সংগঠন চাঙ্গা করতে এবং নির্বাচনের রণকৌশল সাজাতে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নীতিনের দাবি, তৃণমূল স্তরে সংগঠন মজবুত করে এবার বাংলাতেও জয় ছিনিয়ে নেবে বিজেপি।

